Tuesday, November 6, 2012

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন

وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَىٰ ۗ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ [٢:١٢٠] ইহুদী ও খ্রীষ্টানরা কখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন, তাই হল সরল পথ। যদি আপনি তাদের আকাঙ্খাসমূহের অনুসরণ করেন, ঐ জ্ঞান লাভের পর, যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই।

উক্ত আয়াতে وَلَن تَرْضَىٰ عَنكَ الْيَهُودُ وَلَا النَّصَارَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ হচ্ছে মেইন পয়েন্ট। কুফফার রা আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করতেছে প্রতিটি মুহুর্তে। তাদের এই পরিকল্পনার সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে মুসলিমদেরকে প্রয়জনিয় এবং সঠিক শিক্ষা হতে দুরে সরিয়ে দেয়া। তারা এটা করছেই।

শিক্ষা ব্যবস্থায় তাদের পরিবর্তন গুলির ভাল দিক হলো আমাদের সন্তানেরা পুজিবাদি চাকরির বাজারে প্রতিযোগিতায় নামতে পারছে। এটা সত্য। কিন্তু বিনিময়ে হারাচ্ছে নিজদের আসল পরিচয়!

নাহু সরফ সহ আরবি ব্যকরনে জোর না দিয়ে আমাদের কে জোর দিতে দিতে হচ্ছে ইংরেজির দিকে। বর্তমানে একটা ছাত্র HSC পাশ করার আগ পর্যন্ত পড়া ছাড়া কিছু চিন্তা করতে পারেনা। তাকে এত প্রে্শার দেয়া হয়। সেখানে কোরআন, হাদিস, ফিকহ, উসুল ইত্যাদির পেছনে সময় দিবে কেমন করে?

>>>তাই যেহেতু সরকার কত্রিক বৈষম্য বিহীন একটি নিতি হয়েছে তাহলে শিক্ষা পদ্ধতিও সময়ের কালে সঠিক দিকে মোর নিবে বলে আমি বিশ্বাস করি<<<

অসম্ভব!! "সরকার কর্তৃক বৈষম্য বিহীন নিতি হয়েছে" আর আবু জাহল ইসলামের স্বার্থে একটা ভাল উদ্যোগ নিয়েছে দুইটা একই কথা হলো।

তারা তখনি আপোস করবে যখন আমরা আপোস করব। আয়াত আপনার জানা আছে নিশ্চয়ই। তারা এই বৈষম্য বিহীন নিতিতে অবশ্যয়ই কিছু ফায়দা লুটতেছে অথবা কোন মহা পরিকল্পনার একটা অংশ।
বিনিময়ে হয়ত আমাদের আকাইদ ও ফিকহের বই থেকে ৫০ এবং কোরআন ও হাদিস থেকে ২৫+২৫=৫০ করে ১০০ নম্বর বের করে এটা ইংরেজিতে জোড়ানো হয়েছে।

মাদরাসার সবচেয়ে বড় আলিয়া মাদরাসায় ঢুকে আমি যখন প্রিন্সিপালের রুমে দেখলাম বঙ্গবন্ধুর ছবি টানানো তখন আরেকটা ধাক্কা খেলাম আর বুঝতে পারলাম আমাদের আপোস সুলভ নিতি আমাদের কোন পর্যন্ত নিয়েগেছে।

আল্লাহ! তুমি আমাদেরকে গভীর চিন্তা করার তৌফিক দাও। আমিন